অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও নবনির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিএনপির ডাকা নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন তিনি এ ধন্যবাদ জানান।
তারেক রহমান বলেন, দেশে শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠ ও নিরাপেক্ষ নির্বাচন হয়েছে। সে জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।
আজ থেকে আমরা সবাই স্বাধীন— এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয়, গণতন্ত্রপ্রিয় মানুষ আবারও বিএনপিকে বিজয়ী করেছে।
তারেক রহমান বলেন, এ বিজয় গণতন্ত্রের, জনগণের দেশের স্বার্থে সবাইকে সাথে নিয়ে কাজ করব।
জামায়াতে ইসলামীসহ ৫১টি দল নির্বাচনে অংশ নিয়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, সবাই তার নিজস্ব জায়গা থেকে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালে দেশ রক্ষায় যারা শহীদ হয়েছেন তাদের জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

