ফিফা আসিয়ান কাপ

১৯ সেপ্টেম্বর জাকার্তায় যাবে ফুটবল দল

১৯ সেপ্টেম্বর জাকার্তায় যাবে ফুটবল দল

প্রথমবারের মতো ফিফা আয়োজিত আসিয়ান কাপ খেলতে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাবে বাংলাদেশ ফুটবল দল। এই টুর্নামেন্ট সামনে রেখে ২৮ ফুটবল নিয়ে ঢাকায় অনুশীলন ক্যাম্প গড়েছেন কোচ থমাস ডুলি। বসুন্ধরা কিংস অ্যারেনায় তার ক্লাসে সময় কাটাচ্ছেন জামাল, রাকিবরা।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর জাকার্তায় হবে আসিয়ান কাপ। টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে জাকার্তায় যাবে বাংলাদেশ দল। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ মালয়েশিয়া। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে ডুলির দল।

বিজ্ঞাপন

আসিয়ান কাপে প্রিমিয়ার ডিভিশনে অংশ নেবে মোট আটটি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ পর্ব শেষে পয়েন্টের ভিত্তিতে দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। অন্য দলগুলো খেলবে স্থান নির্ধারণী ম্যাচে। ফলে ফাইনালে উঠতে না পারলেও গ্রুপ পর্বের তিন ম্যাচের পর আরো একটি ম্যাচ খেলার সুযোগ থাকবে বাংলাদেশসহ অন্য দলগুলোর।

বর্তমানে বাংলাদেশের ক্যাম্পে বিদেশি লিগে খেলা ফুটবলাররা যোগ দেননি। ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন হামজা চৌধুরী। এছাড়া ফাহমিদুল, শমিত ও তারিক কাজীরাও বিদেশি লিগে খেলছেন। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডোতে দলের সঙ্গে যোগ দেবেন তারা। তবে এর মধ্যে কয়েকজনকে না পাওয়ার শঙ্কাও রয়েছে। অন্যদিকে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দীর্ঘদেহী গোলরক্ষক সাইফ কেরাওয়ালা। তাকে নিয়ে আশাবাদী জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন