যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় নিহত ১, নিখোঁজ ১৫

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় নিহত ১, নিখোঁজ ১৫
আল জাজিরা

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ১৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস।

শনিবার বিকেলে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকায় এ বন্যা দেখা দেয়। এতে অন্তত ৬২ জনকে সরিয়ে নেওয়া হয়। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো ও নানা ধরনের ধ্বংসাবশেষ ভেসে কলোরাডো নদীতে গিয়ে পড়ে। রোববার সন্ধ্যায় ক্রিস্টাল র‍্যাপিডসের কাছে কলোরাডো নদী থেকে ৪৬ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বন্যায় পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড, ফ্যান্টম র‍্যাঞ্চ ও নর্থ কাইবাব ট্রেইলের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। কলোরাডো নদীতে র‍্যাফটিং কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বন্যার পানিতে পার্কের একমাত্র প্রধান পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার থেকে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের লজ ও হোটেলগুলোতে পর্যটকদের রাতযাপন বন্ধ থাকবে।

আগামী সোমবার পর্যন্ত ওই এলাকায় আরো বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন