আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নরসিংদীতে কিশোরীর সঙ্গে নৃশংসতা

রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নরসিংদীর মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নে কিশোরীকে এক দফা সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, বিএনপির এক রাজনৈতিক দুর্বৃত্ত বিচারের নামে উল্টো সেই কিশোরীকে এলাকাছাড়া করেছে, সাহস পেয়ে ধর্ষকচক্র আবারও সেই কিশোরীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করেছে। পুরো ঘটনার বিবরণ লোমহর্ষক, বর্রবতার সীমা ছাড়িয়ে যাওয়া।

তিনি বলেন, এ ঘটনার বিবরণে আরেকটি বিষয় স্পষ্ট, তা হলো রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বৃত্তায়ন। অপরাধী মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতির নিজস্ব বলয়ের হওয়ার কারণেই প্রথম দফা ধর্ষণের দুঃসাহস করেছে এবং বিচারের নামে নির্যাতিতের ওপরেই খড়্গহস্ত হওয়া ধর্ষকের দল বেপরোয়া হয়। এ ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়নের বীভৎস উদাহরণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে। যে রাজনৈতিক চক্র অপরাধীকে প্রশ্রয় দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, কেন্দ্রীয় বিএনপিকে বলব, সারা দেশের কমিটিগুলো ঠিক করুন। অপরাধী ও অপরাধপ্রবণ লোকগুলোকে কমিটি থেকে ছেঁটে ফেলুন। অন্যথায় এর দায় আপনাদেরও নিতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন