এশিয়ান গেমস

স্বর্ণজয়ের লক্ষ্যে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা

স্বর্ণজয়ের লক্ষ্যে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা

এ মাসেই জাপানে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান গেমস। এ আসরে সাধারণত ক্রিকেটের দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও এবার সেই প্রথা ভেঙে বাংলাদেশসহ প্রায় সব দেশই তাদের মূল দল পাঠাচ্ছে। স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে জাপানে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে দীর্ঘ প্রস্তুতি পর্ব সারছে বাংলাদেশ দল। মিরপুরে চলছে ক্রিকেটারদের কঠোর অনুশীলন।

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন দলের লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে বলেন, ‘বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ভাগ্য সবার সব সময় হয় না। আমরা সাধারণত খুব বেশি পদকও পাই না। কিন্তু যেহেতু এটি ক্রিকেট, আমি মনে করি পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে যাতে আমরা ভালো করি।’

বিজ্ঞাপন

নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘যেহেতু আমরা খেলতে যাচ্ছি, তাই চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা ছাড়া আমাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। আমি আশাবাদী যে আমাদের ছেলেমেয়েরা ভালো করবে এবং আমরা ভালো পদক নিয়ে আসব।’

এশিয়ান গেমসে সুযোগ-সুবিধা বা দর্শকের উপস্থিতি কম থাকতে পারে, তবে এটিকে বড় কোনো বাধা হিসেবে দেখছেন না সালাউদ্দিন। চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো খেলাতেই তার মূল মনোযোগ। তিনি বলেন, ‘অন্য জায়গায় খেলতে গেলে আমরা অনেক সুযোগ-সুবিধা ও দর্শক পাই। তবে দর্শক থাকাটা আমার কাছে খুব বড় কোনো ফ্যাক্টর না। আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমরা ভালো খেলব এবং খেলাটাই এখানে মুখ্য।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন