প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ আগস্ট লেখা চিঠিটির হুবহু বাংলা অনুবাদ দেওয়া হলো।
দ্য হোয়াইট হাউস
ওয়াশিংটন
৩১ আগস্ট, ২০২৬
মাননীয়
তারেক রহমান
প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঢাকা
প্রিয় প্রধানমন্ত্রী,
বোয়িং এয়ারক্রাফট কেনা সম্পর্কিত আপনার চিঠিটি আমি সবেমাত্র পেয়েছি, এবং ক্রয়ের এই সিদ্ধান্তকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। বোয়িং আপনাদের নিরাশ করবে না, এবং আমি আপনার এ সিদ্ধান্তের কথা ভুলব না। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য অনেক ধন্যবাদ, এবং আমি খুব শিগগিরই আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রইলাম।
বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেবেন। তারা অনেক ঝড়ের মধ্য দিয়ে গেছে, তবে আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে আপনার দেশ এবং জনগণ অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের দেখা পাবে!
শুভকামনাসহ, আমি,
বিনীত,
ডোনাল্ড জে. ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


