দুদকের নতুন চেয়ারম্যান

দুদকের প্রতি মানুষের যে প্রত্যাশা, তা পূরণ করব

দুদকের প্রতি মানুষের যে প্রত্যাশা, তা পূরণ করব

দুদকের প্রতি মানুষের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণ করা হবে বলে জানিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান। তিনি বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, দুদকের ভাবমূর্তি উদ্ধারে আমরা কাজ করব। বর্তমান সরকারের সময় দুদক স্বাধীনভাবে কাজ করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ আমরা নতুন এসেছি। আপনাদের পরে বিস্তারিত জানানো হবে। এ সময় দুইজন নতুন কমিশনার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ ৫ মাস কমিশন শূন্য থাকার পর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অষ্টম কমিশন। আজ বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অফিস শুরু করেন নবনিযুক্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

এর আগে, মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের তিন সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন