নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ

নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন কয়েকজন সদস্য যুক্ত হচ্ছেন। বর্তমানে তারা বঙ্গভবনের দরবার হলে অপেক্ষা করছেন।

নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি। এদিকে বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

এদিকে বিশ্বস্ত সূত্র জানায়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পূর্ণ মন্ত্রী হতে পারেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন