হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের হুঁশিয়ারি

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের হুঁশিয়ারি
ছবি: রয়টার্স

নির্ধারিত নিয়ম লঙ্ঘন করলে জরিমানা, জাহাজ আটক বা বাজেয়াপ্তের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ ইরান) জানিয়েছে, কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে তেহরানের নির্ধারিত ব্যবস্থা লঙ্ঘন করেছে। এ কারণে ভবিষ্যতে এসব জাহাজের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে।

এক্সে দেওয়া এক পোস্টে কর্তৃপক্ষ জানায়, নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে ভবিষ্যৎ চলাচলের ক্ষেত্রে জরিমানা, জাহাজ আটক কিংবা বাজেয়াপ্তের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া, নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজগুলোর সঙ্গে সহযোগিতা করা অন্য জাহাজকেও নিয়ম লঙ্ঘনকারী হিসেবে তালিকাভুক্ত করা হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

কোনো জাহাজ বা কার্গো মালিককে ওই তালিকা থেকে বাদ দিতে হলে প্রয়োজনীয় সহায়ক নথিপত্রসহ আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে।

শিপিং কোম্পানি ও কার্গো মালিকদের সম্ভাব্য জরিমানা বা অন্যান্য বিধিনিষেধ এড়াতে জাহাজ ব্যবহারের আগে কর্তৃপক্ষের প্রকাশিত ‘নন-কমপ্লায়েন্ট ভেসেলস লিস্ট’ বা নিয়ম না মানা জাহাজের তালিকা যাচাই করার আহ্বান জানিয়েছে ইরান।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন