দেশের ইসলামী সংগীতাঙ্গনে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফা। ইসলামী সংস্কৃতির ধারায় দেশের প্রথম শিশুশিল্পী হিসেবে নিজের ইউটিউব চ্যানেলে ১০ লাখ (১ মিলিয়ন) সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করে সম্মানজনক ‘গোল্ডেন প্লে বাটন’ অর্জন করেছে সে। সাইফার শেকড় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে হলেও তার বেড়ে ওঠা ঢাকায়।
এই ঐতিহাসিক অর্জন উদযাপনে আগামী ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪ টায় ঢাকার কাকরাইলস্থ আইডিইবি (IDEB)-এর মুক্তিযোদ্ধা হলে আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ ‘প্লে বাটন উন্মোচন সেলিব্রেশন ও নাশীদ নাইট’। এতে দেশের খ্যাতিমান নাশীদ শিল্পী, গীতিকার, সুরকার ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
খুব অল্প বয়সেই সাইফা জাতীয় পর্যায়ে তার বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছে: নতুন কুঁড়ি ২০২৫: ‘হামদ-নাত’ বিভাগে বিজয়ী চ্যাম্পিয়ন। বিআরবি সেরাদের সেরা: প্রথম স্থান অর্জন ও চ্যাম্পিয়নশিপ। জাতীয় শিশু পুরস্কার: জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপের গৌরব। ভিউয়ের শীর্ষে থাকা গানসমূহ: সাইফার পরিবেশিত শিক্ষণীয় ও ইসলামী গানগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই কোটি কোটি মানুষের মন জয় করে চলেছে: পড়াশোনা ভালো লাগে না:১৬৩ মিলিয়ন (১৬ কোটি ৩০ লাখ)। আমরা দুটি বোন: ৪৭ মিলিয়ন (৪ কোটি ৭০ লাখ)। বন্ধু আমার তুই: ৩৩ মিলিয়ন (৩ কোটি ৩০ লাখ)। উড়ো জাহাজ উড়ু উড়ু: ৩২ মিলিয়ন (৩ কোটি ২০ লাখ)।
খুব অল্প বয়সেই সাইফা জাতীয় পর্যায়ে বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছে: নতুন কুঁড়ি ২০২৫: ‘হামদ-নাত’ বিভাগে বিজয়ী চ্যাম্পিয়ন; বিআরবি সেরাদের সেরা: প্রথম স্থান অর্জন ও চ্যাম্পিয়নশিপ; জাতীয় শিশু পুরস্কার: জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপ গৌরব।
ভিউয়ের শীর্ষে থাকা জনপ্রিয় গানসমূহ: সাইফার পরিবেশিত শিক্ষণীয় ও ইসলামী গানগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে:
- পড়াশোনা ভালো লাগে না: ১৬৩ মিলিয়ন (১৬ কোটি ৩০ লাখ) ভিউ।
- আমরা দুটি বোন: ৪৭ মিলিয়ন (৪ কোটি ৭০ লাখ) ভিউ।
- বন্ধু আমার তুই: ৩৩ মিলিয়ন (৩ কোটি ৩০ লাখ) ভিউ।
- উড়ো জাহাজ উড়ু উড়ু: ৩২ মিলিয়ন (৩ কোটি ২০ লাখ) ভিউ।
তাছাড়াও ‘আমার ছোট্ট ভাই’, ‘শ্রাবণের বিপ্লব’ ও ‘ঝড় এলো এলো ঝড়’-এর মতো বেশ কিছু গান শ্রোতাদের মাঝে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবের পাশাপাশি সাইফার ফেসবুক পেজেও রয়েছে লাখ লাখ অনুসারী।
এই অনন্য অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে সাইফা তার শিক্ষক, বাবা-মা ও কোটি শ্রোতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দেশের সুস্থ ধারার সংস্কৃতিপ্রেমী ও সুধীজনেরা মনে করছেন, তার এই নৈতিক ও শিক্ষণীয় সংস্কৃতি চর্চা আগামী প্রজন্মের জন্য বড় এক অনুপ্রেরণা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

