কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু
ছবি: বাসস

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার এ তথ্য জানায় দেশটির যোগাযোগ মন্ত্রণালয় ।

মন্ত্রণালয় জানায়, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। মৃতদের পরিচয় শনাক্তের কাজ এখনো চলছে।

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে বিপুলসংখ্যক মানুষ একটি সরু সিঁড়ি দিয়ে ভবনটির বাইরে বের হওয়ার চেষ্টা করছেন।

অগ্নিকাণ্ডের পর জনসমাগম হয় এমন অনুষ্ঠান আয়োজনের স্থানগুলোতে নিয়মিত ও কঠোর নিরাপত্তা পরিদর্শন চালানোর ঘোষণা দিয়েছে সরকার। নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে ব্যর্থ কোনো স্থাপনা পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সূত্র: বাসস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন