কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
আল জাজিরা

শেষ মুহূর্তের সমঝোতায় কানাডার পণ্যের ওপর প্রস্তাবিত ৫০ শতাংশ শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার ঠিক কিছুক্ষণ আগে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, আগামী ২২ আগস্ট পর্যন্ত শুল্ক কার্যকর হবে না। প্রায় ২০ দশমিক ২ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যে এই শুল্ক আরোপের কথা ছিল। এর আওতায় ইলেকট্রনিকস, শিল্পযন্ত্র, আসবাব, দুগ্ধজাত পণ্য ও ওয়াইনের মতো পণ্য ছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আলোচনার পর এ সিদ্ধান্ত আসে। তবে সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হয়নি। ট্রাম্প আলোচনার সঙ্গে দীর্ঘদিনের বিতর্কিত কিস্টোন এক্সএল পাইপলাইন পুনরুজ্জীবনের বিষয়টি যুক্ত করেছেন।

কার্নি বলেছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনো বাকি। কানাডার প্রায় ৭০ শতাংশ রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারনির্ভর, ফলে শুল্ক কার্যকর হলে দেশটির বিভিন্ন রপ্তানি খাত ক্ষতির মুখে পড়ত।

এদিকে শুল্ক ইস্যুতে কানাডায় যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাবও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক ক্ষতির আশঙ্কার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব রক্ষার বিষয়টিও কানাডীয়দের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন