বাংলাদেশে আসছেন ভারত-পাকিস্তানের দুই ইসলামিক বক্তা

বাংলাদেশে আসছেন ভারত-পাকিস্তানের দুই ইসলামিক বক্তা
বাংলাদেশে আসছেন ভারত-পাকিস্তানের দুই ইসলামিক বক্তা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ, ভারত ও পাকিস্তানের দুই তরুণ ইসলামিক বক্তা চলতি মাসে বাংলাদেশ সফরে আসছেন। তাদের অংশগ্রহণে ঢাকা ও চট্টগ্রামে দুটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করছে সিয়ান পাবলিকেশন লিমিটেড।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে সিয়ান পাবলিকেশন আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞাপন

সিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাসমিয়া আহমদ রফিক জানান, সফরে আসছেন ভারতের ওয়াহইয়াইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি শামায়েল নাদভী এবং পাকিস্তান ইউথ ক্লাবের পরিচালক তোয়াহা বিন জলিল। সমকালীন ইসলামী চিন্তাধারা, যুবসমাজের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ এবং শরিয়াহ বিষয়ে প্রাঞ্জল উপস্থাপনার জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এই দুই বক্তা।

আহমদ রফিক আরো জানান, প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামী ২১ আগস্ট চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি), আর দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ঢাকার পিএসসি কনভেনশন হলে। সেমিনার দুটিতে দেশ-বিদেশের প্রখ্যাত বক্তারা ইসলাম সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভুল ধারণার জবাব দেবেন এবং আধুনিক সমাজে ইসলামের প্রাসঙ্গিকতা, তরুণ প্রজন্মের বিশ্বাস, মূল্যবোধ ও জীবনদর্শন নিয়ে আলোচনা করবেন। দুই আন্তর্জাতিক বক্তার পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট আলেম ও গবেষকরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন।

আয়োজকরা জানিয়েছেন, আগ্রহীরা event.seanpublication.com ওয়েবসাইটের মাধ্যমে সেমিনারের আসন বুক করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন