হজযাত্রীদের যে পরামর্শ দিল ধর্ম মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

হজযাত্রীদের যে পরামর্শ দিল ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ পরামর্শ দেওয়া হয়।

বুধবার মন্ত্রণালয়ের পক্ষ হতে হজযাত্রীদের নিরাপত্তায় বেশকিছু প্রতিরোধমূলক ব্যবস্থাগ্রহণের অনুরোধ করা হয়েছে। ছায়ায় বিশ্রাম নেওয়া এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার জন্য হজযাত্রীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া নিয়মিত পানি পান করার অনুরোধ করা হয়েছে।

স্বাছন্দ্যময় ইবাদত-বন্দেগির লক্ষে হজযাত্রীদেরকে সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ, এ বছর হজযাত্রীদের সচেতনতায় সৌদি সরকারের সঙ্গে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...