প্রশ্ন : আমি একটি স্থানে যাওয়ার সময় প্রায় ৬০ কিমি (হেঁটে, বাসে এবং ট্রেনে) এবং সেখান থেকে ফেরার সময় প্রায় ৮০ কিমি (পরপর তিনটি বাস চেঞ্জ করে এবং হেঁটে) অতিক্রম করি, তাহলে নামাজ কি কসর করতে হবে?
শেখ ইমরান—রাবন, বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত
উত্তর : শরয়ি সফরের দূরত্ব ৪৮ মাইল (৭৮ কিমি প্রায়)। অতএব, ওই জায়গায় আপনি ৬০ কিলোমিটারের রাস্তায় গমন করলে, তখন আপনি সেখানে মুকিমই থাকবেন; মুসাফির গণ্য হবেন না। কিন্তু ফেরার সময় ৮০ কিমির পথে এলে, তখন আপনি সেখান থেকে রওনা হওয়ার পর ফেরার পথে রাস্তায় মুসাফির গণ্য হবেন। আর কখনো যদি আপনি সেই জায়গায় যাওয়ার সময়ও ৮০ কিমির রাস্তায় গমন করেন, তাহলে তখন আপনি যাওয়ার পথে মুসাফির থাকবেন এবং সেই জায়গা আপনার আবাসস্থল না হলে এবং সেখানে ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত না থাকলে, সেখানে পৌঁছার পরও আপনি মুসাফির থাকবেন।
—ফাতাওয়া খানিয়া ১/১৬৫; আলমুজতাবা, জাহেদি ১/৩৯৪; আলকিফায়া ২/৫; মাজমাউল আনহুর ১/২৩৯; আদ্দুররুল মুখতার ২/১২৩
উত্তর দিয়েছেন— মুফতি আবুল হাসান আবদুল্লাহ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

