শিরোপার লড়াইয়ে চার দল

শিরোপার লড়াইয়ে চার দল

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ছয় রাউন্ড শেষে এবার শিরোপা লড়াইয়ের অপেক্ষা। আজ থেকে শুরু হবে এনসিএলের সপ্তম ও শেষ রাউন্ড। এবার শেষ রাউন্ডে লড়াইয়ের অপেক্ষায় আছে চার দল।

ষষ্ঠ রাউন্ড শেষে সবার ওপরে আছে এনসিএলের বর্তমান শিরোপাজয়ী সিলেট। দুই নম্বরে আছে নবাগত ময়মনসিংহ। দুদলের পয়েন্টের ব্যবধান দুই। ২৩ পয়েন্ট নিয়ে রংপুরের অবস্থান তিন নম্বরে। খুলনা ২২ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।

বিজ্ঞাপন

শিরোপা নির্ধারণী এই রাউন্ডে রাজশাহীতে বরিশালের মুখোমুখি সিলেট। সিলেটে রাজশাহীর মুখোমুখি হবে রাজশাহী বিভাগ। অন্যদিকে মিরপুরে স্বাগতিক ঢাকার প্রতিপক্ষ চট্টগ্রাম আর বগুড়ায় মুখোমুখি হবে খুলনা-রংপুর।

শিরোপা নির্ধারণী রাউন্ডে ট্রফির লড়াইয়ে থাকা সিলেট, রংপুর, ময়মনসিংহ ও খুলনার জয়ের কোনো বিকল্প নেই। শেষ রাউন্ডে যে দল জিতবে, তাদের হাতেই উঠবে এবারের শিরোপা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন