ফিটনেসে উত্তীর্ণ সূর্যকুমার

ফিটনেসে উত্তীর্ণ সূর্যকুমার

এশিয়া কাপের আগে সুখবর পেল ভারত। চোট কাটিয়ে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের টি টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। খেলায় ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি।

ভারতের বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) ফিটনেস পরীক্ষা দেন সূর্য। সেখানেই তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, সূর্যকুমার শুধু এশিয়া কাপেই নেতৃত্ব দেবেন না, বরং স্কোয়াড ঘোষণার সময়ও উপস্থিত থাকবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন