চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ব্যাট হাতে খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না বাংলাদেশ ইমার্জিং দল। চতুর্থ ও শেষ দিনে ৪১ রানে হারিয়ে বসেছিল ৫ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন প্রীতম কুমার ও মঈন খান। তবে শেষ পর্যন্ত বৃষ্টি বাধায় আর খেলা না হওয়ায় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৮৩ রান। তাতে ম্যাচের ফলাফল হয় ড্র। এর আগে ৫ রানে দুই উইকেট হারিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ ইমার্জিং দল। দিনের শুরুতে শাহাদাত হোসেন দিপু, আইচ মোল্লা কিংবা আরিফুল ইসলামরা পারেননি নিজেদের ইনিংস। তাতে ইমার্জিং দলের ম্যাচ হারের শঙ্কা জাগে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় হার থেকে বেঁচে ইমার্জিং দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

