টি-টোয়েন্টি দলের ক্যাম্প শুরু আজ

টি-টোয়েন্টি দলের ক্যাম্প শুরু আজ

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি দলের ক্যাম্প। টেস্ট স্কোয়াড এবং ‘এ’ দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আজ সকাল থেকে শুরু হবে এই ক্যাম্প। আগামী ১৩ মে পর্যন্ত এই ক্যাম্প চলবে। ক্যাম্প শেষে আগামী ১৪ মে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে লাল-সবুজ প্রতিনিধিরা।

টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ব্যক্তিগত ছুটি কাটিয়ে দ্রুতই যোগ দেবেন টি-টোয়েন্টি সিরিজের ক্যাম্পে। তবে কোন ক্রিকেটার কবে নাগাদ যোগ দেবেন সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি। এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস আমার দেশকে বলেন, ‘ক্রিকেটাররা টিম ম্যানেজমেন্ট থেকে ছুটি পেয়েছেন। টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা নিজেদের ছুটি কাটিয়ে ক্যাম্পে যোগ দেবেন। অন্যদিকে ‘এ’ দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আগামী ৮ মে টি-টোয়েন্টি দলের ক্যাম্পে যোগ দেবেন।’

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন