‘বাংলাদেশের বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

স্পোর্টস রিপোর্টার

‘বাংলাদেশের বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগে স্বাগতিকদের প্রশংসা করে জশ ইংলিশ বলেছেন, বাংলাদেশের বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন।

সংবাদ সম্মেলনে ইংলিশ বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তারা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল।’

বাংলাদেশের ঘরের মাঠের কন্ডিশনকেও বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, ‘স্বাভাবিকভাবেই আপনারা নিজেদের ঘরের মাঠের কন্ডিশনে খেলছেন। আমাদের অনেকেই আগে এখানে আসেনি।’

তবে নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের যেটা আছে তা হলো নিজেদের ওপর অগাধ বিশ্বাস। আমার মনে হয় এটি একটি দারুণ সিরিজ হতে যাচ্ছে।’

বাংলাদেশে এসে উইকেট নিয়ে এখনও চূড়ান্ত ধারণা পাননি ইংলিশ। তবে সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজের উইকেট দেখে তার মনে হয়েছে, এখানে সিমাররাও সহায়তা পেতে পারেন।

দুই দলের সাম্প্রতিক ফর্ম এবং বিশ্বকাপের প্রস্তুতির প্রেক্ষাপটে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি হতে যাচ্ছে বিশেষ গুরুত্বের। সেই লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের প্রত্যাশাই করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...