জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট শুরু

জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট শুরু

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে তারুণ্যের উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শুরু হয়েছে জুলাই স্মৃতি টুর্নামেন্ট ২০২৫। আজ বিকাল ৩টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের বাংলাদেশ ক্যারম ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষে উদ্বোধন করা হয়েছে এ প্রতিযোগিতার। তিনদিনব্যাপী এ টুর্নামেন্ট শেষ হবে শনিবার।

বিজ্ঞাপন

টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এ, এফ, এম, এহতেশামুল হক (তুহিন)। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মো. হাসান। এছাড়াও সহসভাপতি কে.জি হুমায়ুন কবির, সহসভাপতি নাজমুল হাসান সুমন, কোষাধ্যক্ষ আজাহারুল ইসলাম কনকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।



প্রধান অতিথি খেলোয়াড়দের শৃংখলাবোধ, পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষের সার্বিক সংস্কার কার্যক্রম ও ক্যারমের ভবিষ্যৎ পরিকল্পনা খেলোয়াড়দের কাছে তুলে ধরেন।



ক্যারম টুর্নামেন্টটি নক-আউট পদ্ধতিতে পুরুষ একক ও মহিলা একক ইভেন্ট ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। ৮০ জনের অধিক খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।

প্রথম, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারীকে প্রাইজবন্ড, ট্রফি ও সনদপত্র প্রদান করা হবে। প্রথম স্থান অধিকারী দশ হাজার, দ্বিতীয় স্থান অধিকারী সাত হাজার ও তৃতীয় স্থান অধিকারী পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড পাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন