ম্যাক্সওয়েলের বীরত্বে সিরিজ অস্ট্রেলিয়ার

ম্যাক্সওয়েলের বীরত্বে সিরিজ অস্ট্রেলিয়ার

একা হাতে ম্যাচ জিতিয়ে আসা গ্লেন ম্যাক্সওয়েলের জন্য নতুন কিছু নয়। সেই কাজটাই আরেকবার করলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে দলকে ২ উইকেটের জয়ের সঙ্গে ট্রফিও এনে দিলেন। ২-১ ব্যবধানে সিরিজ জিতল অজিরা।

অস্ট্রেলিয়ার ওয়েস্টকোর্টে টস হেরে ব্যাট করতে নেমে ডেভিড ব্রেভিসের ফিফটিতে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে মিচেল মার্শের ফিফটির পর ৬২ রানের অপরাজিত ইনিংসে দলকে জয়ের বন্দরে নোঙর করেন ম্যাক্সওয়েল।

বিজ্ঞাপন

ব্যাট করতে নেমে ১ রানে ফিরে যান এইডেন মার্করাম। এরপর রায়ান রিকেলটনের সঙ্গে জুটি বাঁধেন লুহান দ্রে প্রিটোরিয়াস। ১৫ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন প্রিটোরিয়াস। রিকেলটন করেন ১৩ রান। এরপর ‘বেবি এবি’ খ্যাত ডেভিড ব্রেভিস ও ত্রিস্টিয়ান স্টাবস মিলে দলকে শতরানের ঘর পার করান। ব্রেভিস ফেরেন ২৬ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলে। স্টাবস করেন ২৩ বলে ২৫। শেষদিকে ২৬ বলে ৩৮ রানের ইনিংসে দলকে ১৭২ রানে পৌঁছে দেন রাসি ভ্যান ডার ডুসেন।

জবাব দিতে নেমে ওপেনিংয়েই জয়ের ভীত পেয়ে যায় অস্ট্রেলিয়া। ৬৬ রান তোলেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। হেড ১৯ রান করে বিদায় নিলে ভাঙে জুটি। জস ইংলিশ (০) ও ক্যামেরন গ্রিনও (৯) ফিরে যান দ্রুত। মার্শ ৩৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৪ রান করে ফিরেন। টিম ডেভিড করেন ১৭ রান। এরপর একপ্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্তে বীরত্ব দেখিয়ে দলকে জয়ের বন্দরে নোঙর করান ম্যাক্সওয়েল।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা :
২০ ওভারে ১৭২/৭ (ব্রেভিস ৫৩, ডুসেন ৩৮*, স্টাবস ২৫; এলিস ৩/৩১, জাম্পা ২/২৪)
অস্ট্রেলিয়া : ১৯.৫ ওভারে ১৭৩/৮ (ম্যাক্সওয়েল ৬২*, মার্শ ৫৪, হেড ১৯; বোচ ৩/২৬, রাবাদা ২/৩২)
ফল : অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী
সিরিজ : অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : গ্লেন ম্যাক্সওয়েল
ম্যান অব দ্য সিরিজ : টিম ডেভিড

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন