১৮৭ রানের লিডে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

১৮: ১৮, জুন ২০

শান্ত-সাদমানের ফিফটিতে স্বস্তিতে বাংলাদেশ

শান্ত-সাদমানের ফিফটিতে স্বস্তিতে বাংলাদেশ

বাংলাদেশ- ৪৯৫ ও ১১৭/৩ (৫৭ ওভার)

শ্রীলঙ্কা- ৪৮৫

বাংলাদেশ লিড- ১২৭ রান।

১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ চতুর্থ দিন শেষ করেছে ৩ উইকেটে ১৭৭ রান তুলে। চতুর্থ দিন শেষে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি তুলে নেওয়া শান্ত করেছেন ৫৬ ও মুশফিক করেছেন ২২ রান। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজনে যোগ করেছেন ৪৯ রান।

পঞ্চম দিনের শুরুতে বাংলাদেশ কত লিড যোগ করে লঙ্কানদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় সেটাই এখন দেখার অপেক্ষা।

১৮: ০৯, জুন ২০

শান্তর ফিফটি

শান্তর ফিফটি

ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক।

১৭: ১৭, জুন ২০

থিতু হওয়া সাদমান আউট

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১৩২/৩ (৪৫ ওভার), লিড- ১৪২

মিলান রত্নানায়েকের বলে লেগবিফোরের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরলেন সাদমান ইসলাম। ক্যারিয়ারের ৬ষ্ঠ হাফ সেঞ্চুরি পাওয়া সাদমান ফিরেছেন ৭৬ রানে। তার ১২৬ বলের এই ইনিংসে ছিল ৭ চার। ফেরার আগে অধিনায়ক শান্তর সঙ্গে গড়েন ৬৮ রানের জুটি গড়েন তিনি।

১৬: ২০, জুন ২০

সাদমানের ৬ষ্ঠ ফিফটি

সাদমানের ৬ষ্ঠ ফিফটি

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১০১/২ (৩২ ওভার), লিড- ১১১

সাদমান ইসলাম প্রথম ইনিংসে বড় করতে পারেননি নিজের ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে এগিয়ে নিচ্ছেন দলকে। তার ফিফটিতে ভর করে স্কোরকার্ডে বাংলাদেশের রান ১০০ পেরিয়েছে। চতুর্থ ইনিংসে লঙ্কানদের সামনে কত রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা।

১৬: ০৬, জুন ২০

লিড স্পর্শ করেছে ১০০

১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের লিড ছিল ৭৫ রান। বিরতি থেকে ফিরে নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের ব্যাটে ভর করে বাংলাদেশের লিড ১০০ পার হয়েছে। এখন এই লিড কতটুকু বড় করতে পারে বাংলাদেশ- সেটাই দেখার অপেক্ষা।

১৫: ৩২, জুন ২০

চা বিরতির আগে বাংলাদেশ ৬৫/২

চা বিরতির আগে বাংলাদেশ ৬৫/২

দ্বিতীয় সেশনের শুরুতে শ্রীলঙ্কাকে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে গলের চিরায়িত উইকেটের ধরনের সঙ্গে খাপ খাওয়াতে না পারা লাল-সবুজের প্রতিনিধিরা দ্বিতীয় সেশনে হারিয়ে বসেছে ২ উইকেট। ৬৫ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের লিড ৭৫ রান। অপরাজিত আছেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

এই সেশনে মোট ২৯.২ ওভার খেলা হয়েছে। দুই দল মিলে এই সেশনে ৮৫ রান তুলতে হারিয়েছে ৬ উইকেট।

১৫: ২৫, জুন ২০

দলকে বিপদে ফেলে আউট মমিনুল

দলকে বিপদে ফেলে আউট মমিনুল

প্রথম ইনিংসেও থারিন্দু রত্নানায়েকের বলে আউট হন মমিনুল হক। আউটসাইড অফ চ্যানেলে থাকা বল রিভার্স সুইপ করতে চেয়েছিলেন। তবে বল ব্যাটের উপরের অংশে লেগে খানিকটা বাউন্স করে তার হেলমেটে লাগে। তারপর যা হওয়ার তাই হয়েছে। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো লাহিরু উদারা ক্যাচ তালুবন্দি করেছেন। আউট হওয়ার সময় মমিনুল করেছেন ১৪ রান।

১৪: ৩৮, জুন ২০

৪ রানে আউট বিজয়

গলে চতুর্থ দিন থেকে বিশেষ সুবিধা পায় স্পিনাররা। সেই সুবিধা কাজে লাগাতে দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমণ আনে শ্রীলঙ্কা। ফলও পেয়েছে হাতেনাতে। এনামুল হক বিজয় আউট হয়েছেন প্রবাথ জয়াসুরিয়ার বলে। ফেরার আগে তার ব্যাটে এসেছে ৪ রান। উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাভ তুলে দেন। গল টেস্টের দুই ইনিংসেই স্পিনারদের বলে আউট হলেন তিনি। প্রথম ইনিংসে তাকে আউট করেছেন থারিন্দু রত্নানায়েকে।

১৩: ৫৮, জুন ২০

নাঈমে ফাইফার, অলআউট শ্রীলঙ্কা

নাঈমে ফাইফার, অলআউট শ্রীলঙ্কা

বোলার হিসেবে বিদেশের মাটিতে প্রথমবার কোনো টেস্ট খেলতে নেমেছিলেন নাঈম হাসান। গলে বিদেশের মাটিতে নিজের প্রথম টেস্ট বেশ স্মরণীয় করে রাখলেন নাঈম। শিকার করেছেন ফাইফার। ১২১ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। তাতে দ্বিতীয় সেশনে শেষ চার উইকেট হারিয়ে অলআউট হয়েছে লঙ্কানরা। অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ ৪৮৫ রান। সর্বোচ্চ ১৮৭ রান এসেছে পাথুম নিশাঙ্কার ব্যাটে। এ ছাড়া কামিন্দু মেন্ডিস করেছেন ৮৭ রান।

বিদেশের মাটিতে প্রথম ফাইফার পাওয়া নাঈমের এটি চতুর্থ ফাইফার।

১৩: ৩৬, জুন ২০

সেঞ্চুরি মিস কামিন্দুর, ফিরলেন থারিন্দুও

সেঞ্চুরি মিস কামিন্দুর, ফিরলেন থারিন্দুও

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৪৭১/৯ (১২৮ ওভার)

৭ম উইকেটে বাংলাদেশকে বেশ ভোগাচ্ছিলেন কামিন্দু মেন্ডিস। ক্যারিয়ারের ৫ম ফিফটি পাওয়া এই ব্যাটার ছিলেন সেঞ্চুরির পথে। তবে নাঈম হাসানের দারুণ এক বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৮৭ রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। একই ওভারে আউট হয়েছেন থারিন্দু রত্নানায়েকেও। নাঈম হাসান এই ইনিংসে শিকার করলেন চার উইকেট।

১৩: ২৮, জুন ২০

৩৯ রানে ফিরলেন মিলান

৩৯ রানে ফিরলেন মিলান

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৪৭০/৭ (১২৭ ওভার)

হাসান মাহমুদের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন মিলান রত্নানায়েকে। তাতে ৭ম উইকেটে কামিন্দু মেন্ডিসের সঙ্গে ৮৪ রানের জুটি ভেঙেছে তার। হাসান মাহমুদ এই ইনিংসে নিজের তৃতীয় উইকেট শিকার করলেন।

১২: ৩৫, জুন ২০

লিডের অপেক্ষায় থেকে লাঞ্চে শ্রীলঙ্কা

লিডের অপেক্ষায় থেকে লাঞ্চে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৪৬৫/৬ (১২৪ ওভার)

৭ম উইকেট জুটিতে কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নানায়েকে মিলে যোগ করেছেন ৭৯ রান। কামিন্দু মেন্ডিস আছেন সেঞ্চুরির অপেক্ষায়। ইতোমধ্যে তার ব্যাটে এসেছে ৮৩ রান। তাকে যোগ্য সঙ্গ দেওয়া মিলান রত্নানায়েকের ব্যাটে এসেছে ৩৮ রান। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির পথে এগোচ্ছেন তিনি। দুজনের দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশন শেষে বাংলাদেশের চেয়ে মাত্র ৩০ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। চতুর্থ দিনের প্রথম সেশনে ৩১ ওভারে দুই উইকেট হারিয়ে ৯৭ রান তুলেছে লঙ্কানরা

১১: ১১, জুন ২০

কামিন্দুর ৫ম ফিফটি

কামিন্দুর ৫ম ফিফটি

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৩৯৭/৬ (১০৬ ওভার)

কুশল মেন্ডিসের বিদায়ের পর নিজের ক্যারিয়ারের ৫ম ফিফটি তুলে নিয়েছেন কামিন্দু মেন্ডিস। ৯০ বলে ৫১ রান করে অপরাজিত আছেন এই ব্যাটার। তার ব্যাটে ভর করে লিড নেওয়ার পথে এগোচ্ছে লঙ্কানরা।

১০: ৫৩, জুন ২০

লিটন নিলেন দারুণ ক্যাচ

লিটন নিলেন দারুণ ক্যাচ

হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলেছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস। লেগ স্ট্যাম্পের বাইরে থাকা বল ব্যাটে লাগিয়ে বাউন্ডারি আদায় করতে চেয়েছিলেন তিনি। তবে উইকেটের পেছনে থাকা লিটন দাস ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দি করেন। তাতে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে কুশলকে।

ক্রিজে নতুন ব্যাটার মিলান রত্নানায়েকে।

১০: ৩২, জুন ২০

প্রথম ধাক্কা খেল শ্রীলঙ্কা

প্রথম ধাক্কা খেল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৩৭৭/৫ (৯৬ ওভার)

চার উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছে শ্রীলঙ্কা। দিনের শুরুতে লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন নাঈম হাসান। উইকেটের পেছনে ক্যাচ তুলে ফিরেছেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩৬ বলে ১৯ রান করেছেন লঙ্কান অধিনায়ক। ফেরার আগে কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন তিনি।

ক্রিজে নতুন ব্যাটার কুশল মেন্ডিস।

১০: ০৫, জুন ২০

১২৭ রানে পিছিয়ে থেকে দিন শুরুর অপেক্ষায় শ্রীলঙ্কা

পাথুম নিশাঙ্কার ১৮৭ রানে ভর করে ৪ উইকেটে ৩৬৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। চতুর্থ দিনের শুরুতে ব্যাট হাতে নামবেন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। তৃতীয় দিনে দারুণ ব্যাটিং করা শ্রীলঙ্কা কতক্ষণে লিড নেয় সেটাই এখন দেখার অপেক্ষা।

প্রথম ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৪৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।