বেতিসের কাছে হারল রিয়াল

বেতিসের কাছে হারল রিয়াল

স্প্যানিশ লা লিগায় রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। এই হারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে গেল লস ব্লাঙ্কোসরা।

বিজ্ঞাপন

২৬ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৫৪ পয়েন্ট। টেবিলের তিনে অবস্থান করছে তারা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সা। এক ম্যাচ কম খেলেছে তারা। পরবর্তী ম্যাচ জিতলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যাবে বার্সা। ৫৬ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষস্থানের দখলে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বেনিতো ভিল্লামারিন স্টেডিয়ামে এদিন নিজেদের হারিয়ে খুঁজেছে রিয়াল। অবশ্য হারলেও ম্যাচের শুরুতে এগিয়ে যায় সফরকারী দল। ম্যাচের দশম মিনিটে ফারল্যান্দ মেন্দির বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন ব্রাহিম দিয়াস। এগিয়ে যাওয়ার পর আর খুঁজে পাওয়া যায়নি চিরচেনা রিয়ালকে। সেই সুযোগে তাদের চেপে ধরে আক্রমণে ধার বাড়িয়ে দেয় বেতিস।

৩৪ মিনিটে ম্যাচে ফেরে তারা। ইসকোর কর্নার থেকে হেডে গোল করেন কার্দোসো৷ দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দাপুটে ফুটবল উপহার দেয় বেতিস। ৫৪ মিনিটে এগিয়ে যায় তারা। নিজেদের ডি বক্সে স্বাগতিকদের মিডফিল্ডার জেসুস রদ্রিগেজকে রুডিগার ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে জালে বল জড়ান রিয়ালের সাবেক তারকা ফুটবলার ইসকো। বাকি সময়ে এই ব্যবধান ধরে রেখে ম্যাচ শেষ করে বেতিস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন