টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আম্পায়ারিং করবেন যারা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আম্পায়ারিং করবেন যারা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লড়াইয়ে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানে ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ।

বিজ্ঞাপন

লর্ডসের এই লড়াইয়ে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবার্গ। চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের নিতিন মেনন। পুরো ম্যাচটি দেখভালের দায়িত্বে থাকবেন ভারতের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

এর আগে ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন গ্যাফানে ও ইলিংওয়ার্থ। এর মধ্যে ইলিংওয়ার্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ফাইনালেই আম্পায়ার হিসেবে ছিলেন। বর্তমানে আইসিসি বর্ষসেরা আম্পায়ারও তিনি।

গ্যাফানে ২০১৪ সালে আম্পায়ার হিসেবে টেস্টে অভিষিক্ত হন। এর আগে অনফিল্ড আম্পায়ার হিসেবে গত বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করেন তিনি। সেখানেও তার সঙ্গে ছিলেন ইলিংওয়ার্থ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন