পাথুম নিশাঙ্কার দারুণ সেঞ্চুরিতে তৃতীয় দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। বাংলাদেশের চেয়ে ১২৭ রানে পিছিয়ে আছে তারা। লিড নেওয়ার অপেক্ষায় থেকে গলে চতুর্থ দিন শুরু করবে স্বাগতিকরা।
তৃতীয় দিনে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা নিশাঙ্কা আউট হয়েছেন ১৮৭ রানে। এ ছাড়া অভিজ্ঞ দীনেশ চান্দিমাল আউট হয়েছেন ৫৪ রানে। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ছাড়া বাকি সব বোলার একটি করে উইকেট পেয়েছেন।

শ্রীলঙ্কা- ৩৩৩/৪ (৮৬ ওভার)
নতুন বল নিয়েই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোলিং করাচ্ছেন হাসান মাহমুদকে দিয়ে। নতুন বলে সাফল্য পেতেও দেরি হয়নি। দারুণ এক বলে নিশাঙ্কাকে বোল্ড করেছেন। ফেরার আগে নিশাঙ্কার ব্যাটে এসেছে ১৮৭ রান।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৩০৪/৩ (৭৮ ওভার)
পাথুম নিশাঙ্কার ১৫০ ছাড়ানো ইনিংসের সঙ্গে দীনেশ চান্দিমালের ৫৪ রানে ভর করে ৩০০ ছাড়িয়েছে শ্রীলঙ্কা। এখনও ক্রিজে আছেন পাথুম নিশাঙ্কা। তাকে সঙ্গ দিচ্ছেন কামিন্দু মেন্ডিস।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ২৯৩/৩ (৭৫ ওভার)
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরেছেন প্যাভিলিয়নে। পার্টটাইম স্পিনার মমিনুল হকের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ফেরার আগে তার ব্যাটে আসে ৬৯ বলে ৩৯ রান। ম্যাচের তৃতীয় ওভার করতে এসে উইকেটের দেখা পেয়েছেন মমিনুল। ম্যাথিউস ফিরলেও এখনও ক্রিজে আছেন পাথুম নিশাঙ্কা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছেন তিনি। ক্রিজে নতুন ব্যাটার কামিন্দু মেন্ডিস।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস - ২৬৭/২ (৬৭ ওভার)
টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস ছুঁয়ে এবার দেড়শ রানে পৌঁছে গেলেন পাথুম নিশাঙ্কা। নাঈম হাসানকে চার মেরে সাদা পোশাকের প্রথম দেড়শ স্পর্শ করলেন এই ডানহাতি। নিশাঙ্কার দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে ছুটছে শ্রীলঙ্কা। তার সঙ্গে আছেন বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ২৫৬/২ (৬৫ ওভার)
টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস স্পর্শ করলেন পাথুম নিশাঙ্কা। নাহিদ রানার বলে চার মেরে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটা পেয়ে যান এই লঙ্কান ব্যাটার। ১৭ টেস্টের ক্যারিয়ারে শ্রীলঙ্কান ওপেনারের আগের সর্বোচ্চ ছিল ১২৭। গত বছর ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সেটি পেয়েছিলেন। সেই নিশাঙ্কা এখন ব্যাট করছেন ১৩৬ রান নিয়ে।

গলে ব্যাট হাতে বাংলাদেশের পর এখন চলছে শ্রীলঙ্কার দাপট। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ছিল স্বাগতিকদের দাপট। এই সময়ে ৩৩ ওভারে ৪.০৩ রান রেটে ১৩৩ রান তুলেছে লঙ্কানরা। দ্বিতীয় সেশন শেষে অপরাজিত আছেন পাথুম নিশাঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। তৃতীয় সেঞ্চুরি করা নিশাঙ্কা ১২১ ও ম্যাথিউস ৪ রানে অপরাজিত আছেন।
২ উইকেটে ২১১ রান শ্রীলঙ্কা এখনও পিছিয়ে আছে ২৮৪ রানে।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২১২/২ (৫৪ ওভার)।
নাঈম হাসানের বলে স্লিপে সাদমান ইসলামের ক্যাচে তুলে প্যাভিলিয়নে ফিরেছেন দীনেশ চান্দিমাল। ফেরার আগে ব্যাটে আসে ১১৯ বলে ৫৪ রান। দ্বিতীয় উইকেট জুটিতে পাথুম নিশাঙ্কাকে সঙ্গে গিয়ে ২৩৮ বলে ১৫৭ রান যোগ করেন তিনি।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ২০০/১ (৪৮ ওভার)
পাথুম নিশাঙ্কার সেঞ্চুরির পর দীনেশ চান্দিমাল পেয়েছেন ফিফটির দেখা। চান্দিমালের এটা ক্যারিয়ারের ৩৩তম হাফ-সেঞ্চুরি। দুইজন মিলে ইতোমধ্যে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ১৫০ এর বেশি রান। তাতে শ্রীলঙ্কার রান ২০০ পার করেছে।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ১৭৮/১ (৪৩ ওভার)
গলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। ১৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। এটা তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ঘরের মাঠে প্রথম। তার সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের ৪৯৫ রানের জবাব বেশ ভালোভাবেই দিচ্ছে শ্রীলঙ্কা।
দ্বিতীয় উইকেট জুটিতে দীনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে ১৩১ রান যোগ করেছেন নিশাঙ্কা। চান্দিমাল অপরাজিত আছেন ৪৬ রানে।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ১২৮/১ (৩৪ ওভার)
মধ্যাহ্ন বিরতির পর এখনও কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। বরং, সাবধানী ব্যাটিংয়ে বাংলাদেশি বোলারদের উপর ছড়ি ঘোরাচ্ছেন পাথুম নিশাঙ্কা ও দীনেশ চান্দিমাল। দুজনে মিলে ইতোমধ্যে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ৮১ রান। নিশাঙ্কা ৬৫ ও চান্দিমাল ৩১ রানে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ১০০/১ (২৭ ওভার)
বাংলাদেশকে ৪৯৫ রানে অলআউট করে তৃতীয় দিন সকাল ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। গলে বাংলাদেশের এই ইনিংসের জবাবে খেলতে নেমে একরকম ওয়ানডে স্টাইলে খেলে যাচ্ছে স্বাগতিকরা। প্রথম সেশনে ২৭ ওভারে ১০০ রান তুলেছে লঙ্কানরা। ওপেনার পাথুম নিশাঙ্কা ৪৬ ও দীনেশ চান্দিমাল করেছেন ২২ রান।
দুজন মিলে দ্বিতীয় উইকেট জটিতে যোগ করেছেন ৫৩ রান। এর আগে ওপেনিংয়ে নামা লাহিরু উদারা আউট হন ২৯ রানে। তাকে ফেরান তাইজুল ইসলাম। তৃতীয় দিনের প্রথম সেশনে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২.৪ ওভার স্থায়ী ইনিংসে বাংলাদেশ মাত্র ১৫ রান।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৪৭/১ (১২.১ ওভার)
স্পিনার তাইজুল ইসলাম ফিরতি বল তালুবন্দি করে ফিরিয়েছেন লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে। ওয়ানডে স্টাইলে ব্যাট করা উদারা ৩৪ বলে করেছেন ২৯ রান। তার ব্যাটে ভর করে মূলত ওয়ানডে স্টাইলে রান তুলছিল শ্রীলঙ্কা। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন অভিজ্ঞ দীনেশ চান্দিমাল।

বাংলাদেশ প্রথম ইনিংস- ৪৯৫/১০, শ্রীলঙ্কা-৪২/০ (৯ ওভার)
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে স্বাগতিক শ্রীলঙ্কা ৯ ওভারে স্কোরবোর্ডে যোগ করেছে ৪২ রান। দুই ওপেনারের শুরুটা ছিল একরকম ওয়ানডে ধাঁচে। এ সময়ে স্বাগতিক ওপেনাররা হাকিয়েছে ৭ চার। ওপেনার পাথুম নিশাঙ্কা ৩২ বলে করেন ১৩ রান। লাহিরু উদারা ২৪ বলে করেছেন ২৪ রান।
বাংলাদেশকে ৪৯৫ রানে অলআউট করে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। গলে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা বাংলাদেশি বোলারদের কিভাবে মোকাবিলা করে সেটাই এখন দেখার অপেক্ষা। আর বাংলাদেশি বোলারদের জন্যও এখন চ্যালেঞ্জ লঙ্কানদের দ্রুত অলআউট করার।
দ্বিতীয় দিনের ৪৮৪ রানের সঙ্গে আর মাত্র ৯ রান যোগ করে ৪৯৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৬৩ রান করেন মুশফিকুর রহিম। এ ছাড়া ১৪৮ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের ব্যাটে আসে ৯০ রান।
৪৯৫ রান করা বাংলাদেশ এখন বোলিং কেমন করে সেটাই এখন দেখার অপেক্ষা।