চ্যাম্পিয়নস ট্রফি

পাকিস্তান ক্রিকেটের সমস্যার অদ্ভুতুড়ে দাওয়াই হাফিজের

পাকিস্তান ক্রিকেটের সমস্যার অদ্ভুতুড়ে দাওয়াই হাফিজের

বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থ হলেই বিদায় নেবেন কোচ। এটাই এখন পাকিস্তান ক্রিকেটের রীতি। ভরাডুবির ২০২৩ বিশ্বকাপ মিশন শেষে পাকিস্তানের কোচের পদ ছেড়েছেন মিকি আর্থার ও গ্রান্ট ব্রাডবার্ন। ২০২৪ বিশ্বকাপ শেষে একই ভাগ্য বরণ করতে হয়েছে গ্যারি কারস্টেনকে। তাদের কেউ বরখাস্ত হয়েছেন, আবার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন অনেকে। ২০১৯ সালে মিসবাহ উল হক থেকে এ পর্যন্ত পাকিস্তান ক্রিকেটে ৯ জন প্রধান কোচের দেখা মিলেছে। তার সঙ্গে ব্যাটিং, বোলিং, ফিজিওসহ কোচিং স্টাফে বদল হয়েছে বারবার।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে এবার চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার কারণে সরে দাঁড়াচ্ছেন অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ। এরই মধ্যে চলছে ফের বিদেশি কোচ নিয়োগ দেওয়ার আলোচনা। সাফল্য ছিনিয়ে নিতে পিসিবির বিদেশি কোচ, পরামর্শক ও কোচিং স্টাফদের দলে ভেড়ানোর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না মোহাম্মদ হাফিজ। বিরক্ত হয়ে বোর্ড কর্তাদের খোঁচা দিয়ে জানিয়েছেন, বিদেশি কোচ নিয়োগ পেলে বিদেশি বোর্ড চেয়ারম্যানের আসতে সমস্যা কোথায়?

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আয়োজিত ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানের আলোচনায় পাকিস্তানের সাবেক এ অধিনায়ক দেশের ক্রিকেটের সমস্যার অদ্ভুতুড়ে সেই সমাধান দিয়ে বলেন, ‘সমাধান হিসেবে আমরা টিম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, খেলোয়াড়দের নিয়ে কথা বলি। অনেক সময় বলি বিদেশি কোচ আনা দরকার। মনে হয় যেন, তাহলে আমরা সেরা ক্রিকেট খেলতে পারব। তাহলে আমরা একজন বিদেশি চেয়ারম্যান আনছি না কেন?’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন