দলের চাওয়া পূরণ করতে চান লিটন

দলের চাওয়া পূরণ করতে চান লিটন

টি-টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে প্রথমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন দাস। সেখানে নানান বিষয়ে কথা বলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

অধিনায়কত্ব পাওয়ার দিনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন ব্যাটিংয়ে লিটনের জায়গা হবে তিন নম্বরে। ব্যাটিং অর্ডারে নিজের এই পরিবর্তন নিয়ে লিটনের ভাষ্য, দলের চাওয়ায় পূর্ণ করবেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার কি পছন্দ, অন্তত টি-টোয়েন্টিতে সেটা দেখতে চাই না। দল কী চায়, সেটাই মূল। তবে অবশ্যই এমন দিন আসবে না যে, আমি সাত নম্বরে নামব না। তাহলে দল আমার থেকে কিছু পাবে না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন