আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন

স্পোর্টস রিপোর্টার

কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। ঐতিহ্য ও পদাধিকারবলে বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে তিনি এই দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী আইজিপি পদাধিকারবলে সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। বিদায়ী আইজিপির স্থলাভিষিক্ত হয়ে দেশের জাতীয় খেলা কাবাডিকে এগিয়ে নেওয়ার জন্য নতুন পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...