বিশ্বকাপে ভিসা জটিলতায় ব্রাজিলিয়ান সমর্থকরা!

বিশ্বকাপে ভিসা জটিলতায় ব্রাজিলিয়ান সমর্থকরা!

ব্রাজিলের খেলা মানেই স্টেডিয়ামের গ্যালারি টইটম্বুর। তিল ধারণের যেন ঠাঁই থাকে না। আর বিশ্বকাপ হলে তো কথাই নেই। গ্যালারি রূপ নেয় হলুদ সমুদ্রে।

বিজ্ঞাপন

কিন্তু আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ফুটবলের বৈশ্বিক আসরে এই চিরচেনা চিত্রটা পাল্টে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চলছে।

এ কারণে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য ভিসা জটিলতা তৈরি হতে পারে। সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলীয় নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছেন। আর এমনটা হলে বিশ্বকাপের সময়ও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন