রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজা দ্রুততম গোল

স্পোর্টস ডেস্ক

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজা দ্রুততম গোল

চলতি বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড নিয়ে চলছে চরম উন্মাদনা। ম্যাচের শুরুতেই গোল করে দর্শকদের চমকে দিচ্ছেন স্ট্রাইকাররা। তবে এই তালিকায় শীর্ষস্থানটি ধরে রাখা যেন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শনিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা শুরুর ঠিক ৭১ সেকেন্ডে গোল করে চলতি আসরের দ্রুততম গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন মরক্কোর ইসমায়েল সাইবারি। কিন্তু তার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। একই দিনের শেষ ম্যাচে তুরস্কের বিপক্ষে মাঠে নেমেই চমক দেখায় প্যারাগুয়ে। দলটির মাতিয়াস গালারজা মাত্র ৬৪ সেকেন্ডে বল জালে জড়িয়ে সাইবারিকে টপকে চলতি বিশ্বকাপের দ্রুততম গোলদাতার শীর্ষস্থানটি দখল করেন।

বিজ্ঞাপন

চলতি আসরে ৬৫ সেকেন্ডের এই গোলটি গালারজাকে শীর্ষস্থান এনে দিলেও, বিশ্বকাপের সর্বকালের ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাস ঘাঁটলে হতাশই হতে হবে এই প্যারাগুইয়ান তারকাকে। কারণ, সর্বকালের দ্রুততম ১০টি গোলের তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি।

বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের দ্রুততম গোলের রেকর্ডটি এখনো অক্ষুণ্ণ রয়েছে তুরস্কের কিংবদন্তি হাকান সুকুরের দখলে। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ১১ সেকেন্ডের মাথায় গোল করে ইতিহাস গড়েছিলেন তিনি। অন্যদিকে, সর্বকালের দ্রুততম ১০ গোলের তালিকায় সবার শেষে (দশম স্থানে) নাম রয়েছে ডেনমার্কের মাথিয়াস জর্গেনসেনের। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কিক অফ বাঁশি বাজার মাত্র ৫৫ সেকেন্ডের মাথায় গোলটি করেছিলেন তিনি।

ফলে সর্বকালের সেরা ১০-এর তালিকায় ঢুকতে হলে মাতিয়াস গালারজাকে তার ৬৫ সেকেন্ডের রেকর্ডের চেয়ে আরো অন্তত ১০ সেকেন্ড কম সময়ে গোল করতে হতো। শীর্ষ দশে জায়গা না হলেও, চলতি আসরে গালারজার এই দ্রুততম গোলটি ফুটবলপ্রেমীদের দীর্ঘদিন মনে থাকবে।

বিশ্বকাপে শীর্ষ ১০ জন দ্রুততম গোলদাতা

১. হাকান সুকুর (তুরস্ক) - ১১ সেকেন্ড (প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, ২০০২)

২. ভাক্লাভ মাসেক (চেকোস্লোভাকিয়া) - ১৫ সেকেন্ড (প্রতিপক্ষ মেক্সিকো, ১৯৬২)

৩. আর্নেস্ট লেহনার (জার্মানি) - ২৫ সেকেন্ড (প্রতিপক্ষ অস্ট্রিয়া, ১৯৩৪)

৪. ব্রায়ান রবসন (ইংল্যান্ড) - ২৮ সেকেন্ড (প্রতিপক্ষ ফ্রান্স, ১৯৮২)

৫. ক্লিন্ট ডেম্পসি (মার্কিন যুক্তরাষ্ট্র) - ৩০ সেকেন্ড (প্রতিপক্ষ ঘানা, ২০১৪)

৬. বার্নার্ড লাকোম্ব (ফ্রান্স) - ৩১ সেকেন্ড (প্রতিপক্ষ ইতালি, ১৯৭৮)

৭. আর্নি নাইবার্গ (সুইডেন) - ৩৫ সেকেন্ড (প্রতিপক্ষ হাঙ্গেরি, ১৯৩৮)

৮. এমিল ভেনান্তে (ফ্রান্স) - ৩৫ সেকেন্ড (প্রতিপক্ষ বেলজিয়াম, ১৯৩৮)

৯. আদালবার্ট দেশু (রোমানিয়া) - ৫০ সেকেন্ড (প্রতিপক্ষ পেরু, ১৯৩০)

১০. ফ্লোরিয়ান অ্যালবার্ট (হাঙ্গেরি) - ৫০ সেকেন্ড (প্রতিপক্ষ বুলগেরিয়া, ১৯৬২)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...