জিম্বাবুয়েকে গুটিয়ে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

জিম্বাবুয়েকে গুটিয়ে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বিব্রতকর ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ৬০.৩ ওভারে ১৪৯ রানে গুটিয়ে গেছে ক্রাইগ আরভিনের দল।

জবাবে প্রথমদিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৬ ওভারে ৯২ রান তুলেছে নিউজিল্যান্ড। উইল ইয়াং ৪১ ও ডেভন কনওয়ে ৫১ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিন সকালে ব্যাট হাতে নামবেন দুহন। কিউইরা এখনো পিছিয়ে ৫৭ রানে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৩১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চা-বিরতিতে যায় ক্রাইগ আরভিনের দল। এই ধারা অব্যাহত রেখে ১৫০-এর আগেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন আরভিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন তাফাডওয়া টিগা।

এছাড়া দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেন বেন কারান (১৩) ও নিক ওয়েলচ (২৭)। বাকিদের মধ্যে কেউ দুই সংখ্যা পার হতে পারেননি। এদের মধ্যে দুই অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস ও সিকান্দার রাজা উভয়েই ২ রান করে আউট হন।

নিউজিল্যান্ডের হয়ে ৩৯ রান খরচায় সর্বোচ্চ ৬ উইকেট নেন ম্যাট হেনরি। ২০ রান খরচায় ৩টি উইকেট দখল করেন নাথান স্মিথ।

সংক্ষিপ্ত স্কোর (প্রথমদিন শেষে)
জিম্বাবুয়ে : প্রথম ইনিংসে ৬০.৩ ওভারে ১৪৯/১০ (আরভিন ৩৯, টিগা ৩০, ওয়েলস ২৭; হেনরি ৬/৩৯, স্মিথ ৩/২০)।
নিউজিল্যান্ড : প্রথম ইনিংসে ২৭ ওভারে ৯২/০ (ইয়াং ৪১*, কনওয়ে ৫১*)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন