রাকিবুলের ৭ উইকেট, চালকের আসনে ইমার্জিং দল

রাকিবুলের ৭ উইকেট, চালকের আসনে ইমার্জিং দল

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৬৪ রানে ৭ উইকেট শিকার করেছেন বাংলাদেশ ইমার্জিং দলের স্পিনার রাকিবুল হাসান। তার দারুণ বোলিংয়ে সফরকারীরা তৃতীয় দিনে ২৪৩ রানে অলআউট। দারুণ বোলিংয়ের পর ব্যাটিংটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে ৫ রান তুলতে হারিয়ে বসেছে দুই উইকেট।

বিজ্ঞাপন

আগের ইনিংসের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলি আউট হন মাত্র ১ রানে আর আরেক ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ফেরেন ৪ রানে। তাতে দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫ রান।

অথচ, দ্বিতীয় দিনশেষে ম্যাচের চালকের আসনে ছিল দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ১৪৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা প্রোটিয়ারা তৃতীয় দিনে ধরে রাখতে পারেনি ধারাবাহিকতা। বাংলাদেশের করা ৩০৮ রানের জবাবে তাদের ইনিংস থামে ২৪৩ রানে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন