পারোকে জিতিয়ে ম্যাচসেরা ঋতুপর্ণা

পারোকে জিতিয়ে ম্যাচসেরা ঋতুপর্ণা

দেশের হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্সের ধারাবাহিকতা ভুটানেও ধরে রেখেছেন ঋতুপর্ণা চাকমা। ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগে পারো এফসির হয়ে দেখালেন জাদু। তার গোলেই থিম্পু সিটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে পারো এফসি। ঋতু পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

বুধবার ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ে।পারো। এরপর ভেলকি দেখালেন আরেক বাংলাদেশি শামসুন্নাহার জুনিয়র। ফ্রি-কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান শামসুন্নাহার। পরে সাবিনার অ্যাসিস্টে ঋতুপর্ণা গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচে জয়সূচক গোলটি করে সেরা খেলোয়াড় হন ঋতু। এর আগেও একবার ম্যাচসেরা হয়েছিলেন এই তারকা খেলোয়াড়। ম্যাচসেরা হয়ে ঋতুপর্ণা বলেন, ‘টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হয়েছি, অনেক ভালো লাগছে। কঠিন ম্যাচ ছিল। সবার অবদানে জয় এসেছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন