অ্যাশেজের মাঝেই গোলাপী বলের প্রস্তুতি ম্যাচ

অ্যাশেজের মাঝেই গোলাপী বলের প্রস্তুতি ম্যাচ

অস্ট্রেলিয়ার মাটিতে পরবর্তী অ্যাশেজ সিরিজ শুরু হবে আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে। মর্যাদাপূর্ণ সিরিজটির মাঝপথে গোলাপী বলে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ইংল্যান্ড। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আগামী ২১ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ৪ ডিসেম্বর ব্রিজবেনের গ্যাবায় সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। ম্যাচটি হবে দিন রাত্রীর। ম্যাচটির প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারসের (পিএম ইলেভেন) বিপক্ষে গোলাপী বলে দুই দিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

ক্যানবেরার মানুকা ওভালে ম্যাচটি হবে ২৯ ও ৩০ নভেম্বর। এছাড়া সূচি অনুযায়ী অ্যাশেজকে সামনে রেখে ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বেন স্টোকসের দল। পার্থের লিঙ্কন হিলে তিন দিনের ম্যাচটি শুরু হবে ১৩ নভেম্বর।

অ্যাশেজ সিরিজের বাকি তিন টেস্ট অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন