এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডান সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। তার প্রথমটিতে শনিবার (৩১ মে) ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা।
আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আসন্ন ম্যাচটির জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশের মেয়েরা। জাওয়া গ্রাউন্ডে শুক্রবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত অনুশীলন করেছে ঋতুপর্ণা, শামসুন্নাহার, মনিকারা।
৩ মে দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের র্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে ৪০-৬০ ধাপ এগিয়ে।
প্রীতি ম্যাচ দুটির জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ বাটলার। তাতে জায়গা পেয়েছেন বিদ্রোহ করা ৯ নারী ফুটবলার। সেই সঙ্গে জায়গা করে নিয়েছেন আরো তিন নতুন মুখ।
২৩ জুন থেকে ৫ জুলাই হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

