অবশেষে বিদ্রোহ করা ১৮ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সূত্রে জানা যায়, গত সপ্তাহেই তাদের চুক্তিপত্রে সই করে দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। চুক্তিপত্র দেখে আনুষ্ঠানিকতা সারেন নারী ফুটবলাররা। এর আগে গত ১০ ফেব্রুয়ারি ৩৬ ফুটবলারের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি করেছিল বাফুফে। এ নিয়ে মোট ৫৪ ফুটবলারের সঙ্গে চুক্তি হলো। চুক্তিতে সই করা আট নারী খেলোয়াড় প্রধান কোচ পিটার বাটলারের অধীনে ক্যাম্পে রয়েছেন। বাকি ১০ খেলোয়াড়- সাবিনা, সানজিদা, মারিয়া, ঋতুপর্ণা, মনিকা চাকমা, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও মাতসুশিমা সুমাইয়া ভুটান লিগ খেলতে গেছেন। অনলাইনে তাদের চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে বাফুফে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

