ক্যান্সারে প্রাণ হারালেন তরুণ ক্রিকেটার

ক্যান্সারে প্রাণ হারালেন তরুণ ক্রিকেটার

চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। শনিবার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

হৃদয় মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তাতে জীবন বাঁচানো সম্ভব হয়নি।

হৃদয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ ক্রীড়া সংশ্লিষ্ট অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন