সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়া দলে ধাক্কা

সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়া দলে ধাক্কা

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (৪ মার্চ) ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তার আগের দিন ধাক্কা খেয়েছে অজিরা। চোটের কারণে ছিটকে গেছেন দলটির ব্যাটিং অলরাউন্ডার ম্যাথু শর্ট।

গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বৃষ্টি নামার আগে সে ম্যাচে নিজেদের ইনিংসের পুরো ৫০ ওভার ব্যাটিং করেছে আফগানরা। তাদের ইনিংসের শেষদিকে ফিল্ডিং করতে গিয়ে উরুতে চোট পান শর্ট। চোট নিয়ে পরবর্তীতে ব্যাটিংয়ে নামলেও ধুঁকতে হয়েছে তাকে। তাই ম্যাচ শেষে তার বাদ পড়ার ইঙ্গিত দেন অধিনায়ক স্টিভ স্মিথ। এবার স্মিথের কথাই সত্যি হলো।

বিজ্ঞাপন

শর্টের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন কুপার কনোলি। চ্যাম্পিয়নস ট্রফিতে মূল স্কোয়াডের বাইরে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে আগে থেকেই ছিলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৬৩ রানের ইনিংস খেলেন শর্ট। আফগানিস্তানের বিপক্ষে চোট নিয়ে ব্যাট করতে নেমে ১৫ বলে ২০ রান করে ফিরে যান। সে ম্যাচে কোনো উইকেট না পেলেও ৩ ইকোনমিতে ৭ ওভারে মাত্র ২১ রান খরচ করেন শর্ট। তাই নিঃসন্দেহে তার বাদ পড়া বড় ধাক্কার কারণ হয়ে দাঁড়াল অস্ট্রেলিয়ার জন্য

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন