আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কটাক্ষের জবাব দিলেন পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক

কটাক্ষের জবাব দিলেন পিএসজি কোচ

ফরাসি লিগ ওয়ানে সবশেষ ১৩ মৌসুমের মধ্যে ১১বার শিরোপা জিতেছে পিএসজি। প্যারিসের ক্লাবটির একচেটিয়া আধিপত্যের কারণে লিগ ওয়ানকে কটাক্ষ করে অনেকেই ‘ফার্মাস লিগ’ বলে ডাকেন। এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে সে কটাক্ষের জবাব দিলেন পিএসজির প্রধান কোচ লুইস এনরিকে।

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে দুর্দান্ত গতিতে ছুঁটে চলেছে পিএসজি। শেষ চারের দুই লেগে আর্সেনালকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে ফাইনালে। ফাইনালে উঠার পথে এর আগে লিভারপুল ও অ্যাস্টন ভিলার মতো ইংলিশ প্রিমিয়ার লিগের আরও দুই ক্লাবকে টানা হারিয়েছে তারা। এই পরিসংখ্যানই প্রমাণ করে কতটা ছন্দে আছে পিএসজি। এই ফর্ম ধরে রাখতে পারলে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শ্রেষ্ঠত্বের মুকুট পরবে লিগ ওয়ানের জায়ান্টরা। এর আগে ২০২০ সালের আসরে রানার্সআপ হয়েছিল তারা।

বিজ্ঞাপন

সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার (৭ মে) দিবাগত রাতে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। ফাইনালের টিকিট কাটার পর এক সাক্ষাৎকারে এনরিকে বলেন, ‘আমরাই তো চাষার লিগে খেলি তাই না? (হাসি)। চ্যাম্পিয়নস লিগে এবার আমাদের পথচলা দারুণভাবে উপভোগ করছি। আমাদের পারফরম্যান্সের প্রশংসা শোনা যাচ্ছে চারদিকে। ছেলেদের মানসিকতা, খেলার ধরন নিয়ে সবাই ভালো কথা বলছে। এসব শুনতে ভালো লাগে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন