সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেও ভারতের এশিয়া কাপের দলে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের। আইপিএলের সবশেষ মৌসুমে ব্যাট হাতে ১৭৫ স্ট্রাইকরেটে করেছেন ৬০৪ রান। এমন পারফর্ম করেও আইয়ারের বাদ পড়ায় স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন ভারতের সাবেক সহকারী কোচ অভিষেক নায়ার।
নায়ার বলেন ‘কীভাবে আপনাদের রিজার্ভ খেলোয়াড়ের তালিকায়ও সে? মাঝেমধ্যে নির্বাচকদের সভা ও আলোচনাকে খুব মজার মনে হয়। সম্ভবত আইয়ার অন্য কারো চেয়ে কিছুটা কম পছন্দের!’
ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে ফরম্যাটটিতে ২৬ ম্যাচ খেলেছেন আইয়ার। যেখানে সাত ফিফটি ও এক সেঞ্চুরিতে প্রায় ৫০ গড় এবং ১৭৯.৭৩ স্ট্রাইকরেটে ৯৪৯ রান করেছেন। তবুও তার এশিয়া কাপের স্কোয়াডে না থাকায় হতাশ ইরফান পাঠান।
সাবেক এই ভারতীয় অলরাউন্ডার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, ‘শ্রেয়াস আইয়ার কেবল টি-টোয়েন্টি দলেই নয়, নেতৃত্বের গ্রুপেও যে সে অনুপস্থিত আমার এ নিয়ে কোনো দ্বিধা নেই। এই মুহূর্তে ধৈর্যই তার জন্য প্রধান হাতিয়ার।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

