শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে বাংলাদেশের হার

১১: ০৪, জুন ২৮

ইবাদত আউট, হারল বাংলাদেশ

বাংলাদেশ- ২৪৭ ও ১৩৩/১০

শ্রীলঙ্কা- ৪৫৮/১০

চতুর্থ দিনের সকালে এক ঘণ্টাও উইকেটে টিকে থাকতে পারেনি বাংলাদেশ। আধাঘণ্টার মধ্যে অলআউট হয়েছে সফরকারীরা। হারিয়ে বসে শেষ ৪ উইকেট। তাতে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরে সিরিজ হারল বাংলাদেশ। প্রবাথ জয়াসুরিয়ার ১২তম ফাইফারে ম্যাচ কলম্বো টেস্ট হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ।

১০: ৫৮, জুন ২৮

প্রবাথ জয়াসুরিয়ার ফাইফার, আউট তাইজুল

শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তাইজুল ইসলাম। প্রবাথ জয়াসুরিয়ার ইনিংসের ৫ম শিকার হয়ে ফিরলেন তাইজুল। ক্যারিয়ারে ১২তমবারের মতো ফাইফার নিলেন প্রবাথ।

১০: ৫১, জুন ২৮

নাঈম ফিরলেন স্ট্যাম্পিং হয়ে

নাঈম ফিরলেন স্ট্যাম্পিং হয়ে

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১২৬/৮ (৪২ ওভার)

প্রবাথ জয়াসুরিয়ার বল সামনে এগিয়ে বড় শট করে চেয়েছিলেন নাঈম হাসান। তবে সেই কাজটা করতে পারেননি তিনি। ফলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরতে হয়েছে তাকে। নাঈম ছিলেন প্রবাথের চতুর্থ শিকার।

১০: ৪০, জুন ২৮

লিটন আউট

লিটন আউট

প্রবাথ জয়াসুরিয়ার তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন লিটন দাস। হালকা টার্ন করে যাওয়া বল তার ব্যাটে লেগে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে চলে যায়। তাতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। ফেরার আগে তার ব্যাটে ছিল ১৪ রান।

১০: ৩১, জুন ২৮

তৃতীয় দিনে ব্যর্থ ব্যাটাররা

দ্বিতীয় ইনিংসে ২১১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় দিন শেষ করে ৬ উইকেটে ১১৫ রান তুলে। ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশকে করতে হবে আর ৯৬ রান। লিটন দাস ছাড়া আর কোনো স্বীকৃত ব্যাটার নেই উইকেটে। চতুর্থ দিনে একপ্রান্তে আগলে রেখে লিটন কী করে সেটাই দেখার অপেক্ষা।