আগেরদিন অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের ম্যাচ পরিত্যক্ত হতেই কার্যত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ চারের টিকিট পেল প্রোটিয়ারা। অন্যদিকে খালি হাতে টুর্নামেন্ট শেষ করল ইংলিশরা।
করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৭৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ১২৫ বল হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন ভ্যান ডার ডাসেন। ৬৪ রান করেন হেনরিখ ক্লাসেন। এছাড়া ২৭ রান আসে রায়ান রিকেলটনের ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে ৫৫ রানে ২ উইকেট নেন জোফরা আর্চার।
এর আগে টস জেতা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন জো রুট। ৪৪ বলে ৪ চারের পাশাপাশি একটি ছয় মারেন এই অভিজ্ঞ ব্যাটার। ৩১ বলে ২৫ রান করেন আর্চার। বেন ডাকেটের অবদান ২৪ রান। এছাড়া ইনিংসে ২১ রান এনে দেন বাটলার। ইংল্যান্ডকে গুটিয়ে দেওয়ার কাজটা সামনে থেকে করেন মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার। দুজনই সমান তিনটি করে উইকেট নেন। এছাড়া কেশভ মহারাজের শিকার ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ডের ইনিংস: ১৭৯/১০ (৩৮.২ ওভার); জো রুট ৩৭, জোফরা আর্চার ২৫, বেন ডাবেট ২৪, জস বাটলার ২১; উইয়ান মুল্ডার ৩/২৫, মার্কো জানসেন ৩/৩৯
দক্ষিণ আফ্রিকার ইনিংস: ১৮১/৩ (২৯.১ ওভার); ভ্যান ডার ডাসেন ৭২, হেনরিখ ক্লাসেন ৬৪, রায়ান রিকেলটন ২৭; জোফরা আর্চার ২/৫৫
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

