রোনালদোর কঠোর পরিশ্রমের বার্তা

রোনালদোর কঠোর পরিশ্রমের বার্তা

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার পরিশ্রম ও আত্মনিবেদনের জন্যই আজ সফল। সেই বার্তা আরো একবার মনে করিয়ে দিলেন পর্তুগিজ সুপারস্টার।

নিজের অনুশীলনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট রোনালদো লেখেন, ‘শর্টকাট কোনো পথ নেই। কঠোর পরিশ্রমের বিকল্প নেই।’ রোনালদোর এই বার্তা তরুণ ফুটবলারদের অনুপ্রেরণাই বটে।

বিজ্ঞাপন

৪০ বছর বয়সেও মাঠে নিজেকে ফিট ও প্রতিযোগিতামূলক ফুটবলের উপযোগী রাখার পেছনে যে তার নিরলস অনুশীলন বড় ভূমিকা রাখছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলা রোনালদো এখনো নিয়মিত গোল করছেন, ম্যাচের পর ম্যাচ নিজের জাত চেনাচ্ছেন। বয়সকে শুধু সংখ্যায় পরিণত করেছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন