ডিপিএল

প্রথম দিনে মাঠে নামছে আবাহনী, মোহামেডান ও রূপগঞ্জ

প্রথম দিনে মাঠে নামছে আবাহনী, মোহামেডান ও রূপগঞ্জ

সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এবারের আসরে অংশগ্রহণ করছে ১২টি দল। এ উপলক্ষে শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন ও অধিনায়কদের ফটোসেশন।

বিজ্ঞাপন

উদ্বোধনী দিনে মাঠে নামবে ৬ দল। আবাহনী লিমিটেড ও অগ্রণী ব্যাংক লড়বে মিরপুর শের-ই-বাংলায়। অন্য ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। রূপগঞ্জ টাইগার্স মোকাবিলা করবে প্রাইম ব্যাংককে।

ডিপিএলের ম্যাচ ডে'তে খেলা হবে তিনটি। ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা আর বিকেএসপির দুটি মাঠে। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথমবারের মতো থাকছে টিভি রিভিউ সিস্টেম ও থার্ড আম্পায়ার। ম্যাচ সরাসরি সম্প্রচার হবে টি-স্পোর্টসে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন