খারাপ খেলায় কমল বেতন

খারাপ খেলায় কমল বেতন

পারফরম্যান্স খারাপ হওয়ায় বেতন কমছে পাকিস্তানি ক্রিকেটারদের। পিসিবি কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের আইসিসির লভ্যাংশ না দেওয়ার চিন্তা করছে। সংবাদ মাধ্যম স্পোর্টস নাও জানিয়েছে, বার্ষিক বেতনের বাইরে পিসিবি থেকে আইসিসির লভ্যাংশের ৩ শতাংশ আর পাচ্ছেন না ক্রিকেটাররা।

সংবাদ মাধ্যম স্পোর্টস নাও জানিয়েছে, বার্ষিক বেতনের বাইরে পিসিবি থেকে আইসিসির লভ্যাংশের ৩ শতাংশ পেয়ে থাকেন পাকিস্তানের ক্রিকেটাররা। বার্ষিক হিসেবে যা একজন ‘এ’ গ্রেড ভুক্ত ক্রিকেটারের জন্য প্রায় ২৭ লাখ পাকিস্তানি রুপি। ‘বি’ ও ‘সি’ গ্রেডের জন্য অর্থটা প্রায় ১৫ ও ১০ লাখ পাকিস্তানি রুপি।

বিজ্ঞাপন

এতে করে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো সিনিয়র ক্রিকেটারের বার্ষিক হিসেবে প্রায় ৩১.৫ শতাংশ বেতন কমবে। শাহিন আফ্রিদি, নাসিম শাহদের বার্ষিক বেতন কমবে প্রায় ৩৩.৩৩ শতাংশ। তাতে ‘এ’ গ্রেড ভুক্ত একজন ক্রিকেটারের ৭০ লাখ পাকিস্তানি রুপি থেকে কমে ২৭ লাখ।

এছাড়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির যে তালিকা আছে তাতে খুব একটা পরিবর্তন আনবে না পিসিবি। যারা কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন কিন্তু তিন ফরম্যাটের কোনটাতে সুযোগ পাচ্ছেন না তাদের বাদ দেওয়া হবে। যেমন উসমান খান কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন। ঢুকবেন হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, সুফিয়ান মুকিমরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন