ডি ব্রুইনের গোলে জিতল ম্যানসিটি

ডি ব্রুইনের গোলে জিতল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমের ফয়সালা হয়ে গেছে। কয়েকদিন আগে ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে আর্নে স্লটের লিভারপুল। যদিও চলমান মৌসুমে শিরোপার দৌঁড়েই ছিল না ম্যানচেস্টার সিটি। নিজেদের হারিয়ে খুঁজতে থাকা দলটির সামনে প্রধান লক্ষ্য সেরা পাঁচে থেকে লিগ শেষ করা। সে লক্ষ্যে শুক্রবার (২ মে) দিবাগত রাতে উভসকে ১-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। তাদের এই জয়ের নায়ক কেভিন ডি ব্রুইনে।

বিজ্ঞাপন

ইতিহাস স্টেডিয়ামে ম্যাচজুড়ে শক্তির বিচারে পিছিয়ে থাকা উলভসের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যানসিটি। অবশ্য বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকলেও গোলের জন্য খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। ৩৬ মিনিটে জয়সূচক গোলটার দেখা পায় স্বাগতিকরা। জেরেমি ডোকুর কাটব্যাক থেকে জাল খুঁজে নেন ডি ব্রুইনে। এই গোলটাই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

সেরা পাঁচে থেকে মৌসুম শেষ করার লক্ষ্যে বেশ ভালোভাবেই টিকে আছে ম্যানসিটি। তিনে উঠে এসেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ৩৫ ম্যাচে তাদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। ২ পয়েন্ট কম নিয়ে চারে আছে নিউক্যাসল। শিরোপা জেতা লিভারপুলের সংগ্রহ ৮২ পয়েন্ট। ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্সেনাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন