নিশাঙ্কার সেঞ্চুরিতে ছিটকে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া

নিশাঙ্কার সেঞ্চুরিতে ছিটকে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া

পাল্লেকেলেতে দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেডের শতরানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় অস্ট্রেলিয়া। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বাকি অজি ব্যাটাররা। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। সেই লক্ষ্য ১২ বল আগে ছুঁয়ে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। তাতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে অস্ট্রেলিয়া।

জিম্বাবুয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। দুই ওপেনার মিচেল মার্শের ৫৪ ও ট্রাভিস হেডের ৫৬ রানের ভর করে ১৮১ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। এছাড়া জস ইংলিস ২২ বলে ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে করেন ২২ রান। তাতে অস্ট্রেলিয়া থামে ১৮১ রানে থামে। শ্রীলঙ্কার হয়ে দাসুন হেমন্ত ৩৭ রানে নেন তিন উইকেট।

জবাবে, পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি ও কুশল মেন্ডিসের হাফ সেঞ্চুরিতে ১২ বল আগে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। এবারের আসরের প্রথম সেঞ্চুরি করা নিশাঙ্কার ইনিংস থামে ১০০ রানে। ৫২ বলের ইনিংসে ছিল ১০ চার ও ৫ ছক্কা। এছাড়া কুশল মেন্ডিস ৩৮ বলে করেন ৫১ রান। তার ইনিংসে ছিল ৬ চার।

শ্রীলঙ্কার কাছে এই হারে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে অস্ট্রেলিয়া। গ্রুপপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিততেই হবে তাদের। অন্যদিকে জিম্বাবুয়ের শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। রানরেটের ব্যবধানে এগিয়ে থাকায় সুপার এইটে ওঠার পথে এগিয়ে আছে জিম্বাবুয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন