নেপাল কাবাডি লিগ

খেলবেন ৬ বাংলাদেশি খেলোয়াড়

খেলবেন ৬ বাংলাদেশি খেলোয়াড়

নেপাল কাবাডি লিগে (এনকেএল) অংশ নিতে ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশের ৪ খেলোয়াড়। এরা হলেন মিজানুর রহমান, ইয়াসিন আরাফাত, মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া।

ভিন্ন ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে গত বরিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে নেপাল পা রাখেন তারা। নেপাল কাবাডি লিগে সব মিলিয়ে বাংলাদেশের ৬ খেলোয়াড় অংশ নেবেন।

বিজ্ঞাপন

বাকি দুজন হলেন রোমান হোসেন ও মোহাম্মদ শাহান। বুধবার (১২ জানুয়ারি) নেপাল যাবেন তারা। নেপাল কাবাডি লিগে রোমান ও শাহান খেলবেন হিমালয়ান রাইডার্সের হয়ে।

ফ্রাঞ্চাইজি লিগটিতে মিজানুরের ঠিকানা কাঠমুন্ডু মেভারিকস। মনিরুল ও সবুজ খেলবেন পোখরা লেকার্সের জার্সিতে। অন্যদিকে আরাফাতকে দলে ভিড়িয়েছে ধানগাদি ওয়াইল্ড কেটস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন