আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জরিমানার কবলে ইয়াসির-নাসুম

স্পোর্টস রিপোর্টার

জরিমানার কবলে ইয়াসির-নাসুম

বিসিএলের ওয়ানডেতে মধ্যাঞ্চলের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি পূর্বাঞ্চলের ক্রিকেটাররা। আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তে বেশ বাজে প্রতিক্রিয়া দেখান পূর্বাঞ্চলের অধিনায়ক ইয়াসির আলী রাব্বি ও বোলার নাসুম আহমেদ।

এমনকি ক্যাপ ছুড়ে ফেলে অসদাচরণও করেন। ম্যাচ চলাকালে আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তে এমন প্রতিক্রিয়া দেখানোয় জরিমানার কবলে পড়েছেন তারা দুজনে।

বিজ্ঞাপন

তাদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুজনকেই দেওয়া হয়েছে এক ডিমেরিট পয়েন্ট করে। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...